WB ANM & GNM form fill up 2025 last date, exam date, Syllabus etc.
WB ANM and GNM পরীক্ষার আবেদন পত্র নেওয়া শুরু করেছে। ANM and GNM পরীক্ষার Schedule প্রকাশিত হয়েছে 28/08/2025 তারিখে। ইচ্ছুক প্রার্থীরা এই পোস্টটি ভালো করে অধ্যায়ন করুন এবং প্রয়োজনে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন - www.wbjeeb.nic.in/www.wbjeeb.in
অনলাইনে আবেদনের জন্য এখানে ক্লিক করুন - click here.
ANM & GNM Notification 2025
WB ANM and GNM 2025 পরীক্ষা গুরুত্বপূর্ণ তারিখ -
অনলাইনে আবেদন এবং টাকা জমা দেওয়ার তারিখ - 04/09/2025 ( বৃহস্পতিবার) বিকাল ৪ (চার) টা হইতে 15/09/2025 (সোমবার) পর্যন্ত। অনলাইন আবেদন করার পর যদি কোন কারণবশত ফর্ম ফিলাপটি সংশোধন করতে চান তাহলে সেটি করতে পারবেন 17/09/2025 থেকে 18/09/2025 তারিখের মধ্যে ।
WB ANM and GNM exam dat 2025
পরীক্ষা সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে 19/10/2025 রবিবার দুপুর 12 :00 p.m হইতে 1:30 p.m পর্যন্ত এবং আপনারা এডমিট কার্ডই ডাউনলোড করতে পারবেন 10/10/2025 তারিখ হইতে।
WB ANM and GNM অনলাইনে আবেদন করার নিয়মাবলী -
যারা নতুন ভাবে আবেদন করবে তাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই রেজিস্ট্রেশন টি ভালোভাবে করতে হবে। প্রার্থীর নিজের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকতে হবে। নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ ইত্যাদি ভালোভাবে ফিলাপ করতে হবে, না হলে একবার আপনি রেজিস্ট্রেশন করার পরে এগুলি আর পরিবর্তন বা পাল্টাতে পারবেন না। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনি এপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিনি।এরপর প্রয়োজনীয় তথ্যগুলি ভালোভাবে পূর্ণ করে নিবেন।
WB ANM and GNM পরীক্ষায় আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট -
অনলাইন আবেদন করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে হবে, তাছাড়া এই ডকুমেন্টসগুলি আবেদন করার সময় সঙ্গে রাখবেন। 10th এডমিট কার্ড, 12th রেজিস্ট্রেশন, 10th &12th পাস সার্টিফিকেট, আধার কার্ড/প্যান কার্ড/ভোটার আইডি কার্ড/পাসপোর্ট, জন্ম তারিখের প্রমাণপত্র।
WB ANM and GNM পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা -
আবেদনকারী অবশ্যই স্বীকৃত বোর্ড হতে 10+2 (12th) পাশ অথবা পাঠরত হইতে হইবে।
WB ANM and GNM পরীক্ষার ফি -
পরীক্ষার ফি আপনি অনলাইনে জমা করতে পারবেন। SC/ST/EWS/OBC-A & B এদের 300/ টাকা এবং জেনারেলদের 400/ টাকা করে জমা দিতে হবে।
WB ANM and GNM 2025 এর পরীক্ষা পদ্ধতি -
WEST BENGAL JOINT ENTRANCE EXAMINATION BOARD ( WBJEEB) পরীক্ষাটি পরিচালনা করবেন এবং এটি OMR বেসড পরীক্ষা হবে। MCQ টাইপের প্রশ্নপত্র হবে, মোট 100 টি প্রশ্ন হবে এবং 115 নাম্বারের পরীক্ষা হবে । একটি প্রশ্ন ভুল করার জন্য -1/4 নেগেটিভ মার্ক রয়েছে।

